• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ছাত্রীদের রাস্তায় উত্যক্ত, প্রতিবাদ করায় হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১৩:৩৭ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় স্কুল মাদরাসায় পড়–য়া ছাত্রীদের প্রতিনিহত রাস্তায় ঘটছে ইপ্টিজিং। বোনকে উত্যক্তের প্রতিবাদ করায় মারধর করছে ভাইকে। জানাযায় ২৭ জুলাই বুধবার বেলা ৩ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের এ ঘটনা ঘটে। মারধরের শিকারে হাসপাতালে চিকিৎসাধীন শ্রীপুর গ্রামের কালাম বেপারীর ছেলে জিহাদুল ইসলাম জানায় গতকাল বিকাল ৩ টার সময় আমাদের বাড়ির সংলগ্ন চায়ের দোকানে বসা ছিলাম। তখন আমার বোন সহ কয়েকটি মেয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। সেখানে ফরাদ খা আবদুল্লাহ মেযেদের অশালীন কথাকার্তা বলছে। তখন আমি প্রতিবাদ করলে আমাকে দেখে নেওয়া হুমকি দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধার ৭ টার দিকে আল আমিন, ফরাদ, রাজিব, ইয়ামিন সহ ৮/১০ জন একত্রিত হয়ে আমাকে এলোপাতাড়ী মারপিট করে। ঐ ঘটনার পরে লেমুয়া গ্রামের রোমান বেপারীর ছেলে ইয়ামিন জানায় গতকাল আমার চাচাত ভাইকে মারধরের সংবাদ শুনে ঘটনা স্থানে যাই। তখন তারা আমাকে মারপিট করে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় মারামারির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।