• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১৩:৫০ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগেই সিজার, নবজাতকের মৃত্যু

মংচিন থান তালতলী( বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে সন্তান ভূমিষ্ট হওয়ার ২১দিন আগে সিজার, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে

২৬ তারিখ সন্ধ্যায় উপজেলার হাসপাতাল সড়কের দোয়েল ক্লিনিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ছোটবগী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকার রাজু মিয়ার স্ত্রী জাকিয়া বেগমের ডাক্তারী পরীক্ষায় আল্ট্রাসনোগ্রামের তথ্যমতে তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার ২১ দিন আগে সিজার করেন উপজেলার দোয়েল ক্লিনিকে। সেখানে শনিবার রাতে ওই রুগিকে সিজার করান কর্তব্যরত ডাক্তার প্রশেনজিৎ কুন্ড অনিক। সিজারের ২দিন পরই ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলার কারনে মারা গেল ওই নবজাতক।

নবজাতকের পিতা রাজু মিয়া বলেন, ওই ক্লিনিক থেকে আল্ট্রাসনোগ্রামের তথ্যে নবজাতক ভূমিষ্ট হওয়ার তারিখ রয়েছে আগামী ১৫ আগষ্ট। ক্লিনিক কর্তৃপক্ষের আমাকে ভূল বুঝাইয়া ও আমাকে ভয়ভীতি দেখাইয়া গত ২৩ জুলাই সিজার করেন।

তারা আরও বলেন, এই মুহুর্তে সিজার না করলে বড় ধরনের সমস্যা হতে পারে। শিশুটিকে পটুয়াখালী ও বরিশালে নিয়ে যেতে পারেন তবে বরিশাল যে চিকিৎসা দেবে তা আমরাও দিতে পারবো। অথচ ক্লিনিক কর্তৃপক্ষের দারুন অবহেলার কারনে সিজারের ২দিন পরই পুত্র সন্তানটি মারা যায়।আমি হাসপাতাল কর্তৃপক্ষর বিচার চাই।

কর্তব্যরত ডা. প্রশেনজিত কুন্ড অনিক বলেন, আমি ওটি’র ডাক্তার, শিশু বিশেষজ্ঞ নই। শিশুটি ভূমিষ্ট হওয়ায় জন্মগত ক্রুটি ছিল। ঠান্ডা আবহাওয়ার কারনে শিশুটিকে পটুয়াখালী ও বরিশালের শিশু বিশেষজ্ঞদের কাছে নিয়ে যেতে বলেছি।

বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক বলেন, আমি এ ধরনের সংবাদ আগে পাইনি, এখন শুনলাম। তদন্ত সাপেক্ষে ওই ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##