• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে মাইটিভি চেয়ারম্যানের জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৮, ২০২২, ১৬:৩৯ অপরাহ্ণ
গৌরনদীতে মাইটিভি চেয়ারম্যানের জন্মদিন পালন

গৌরনদী প্রতিনিধি \ বেসরকারী টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর জন্মদিন উপলক্ষে বরিশালের
গৌরনদীতে কেক কাটা, আলোচন সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মাই টিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে বৃহস্পতিবার
সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় প্রতিনিধি মোঃ গিয়াস
উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ
আফজাল হোসেন, বিআরডিবির সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি সিনিয়র
সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ
আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ,
গৌরনদ-আগৈলঝাড়া ওয়েলফেয়ার টাস্ট্রের চেয়ারম্যান খোকন মুন্সী। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের
কোষাধ্যক্ষ হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আরিফিন রিয়াদ, সদস্য মোঃ ফাহাদ মিয়া। শেষে মাই টিভির চেয়ারম্যান
ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীসহ তার পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত
পরিচালনা করেন অনলাইন নিউজ পোর্টাল বরিশাল মেট্রোর স্টাফ রিপোর্টার সৈয়দ মোঃ সাকিবুল্লাহ বেলালী।