• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফারইষ্ট ইনস্যুরেন্স কোম্পানী লিঃ মৃত্যু দাবী এগার লক্ষ ত্রিশ হাজার চারশত পঁচানব্বই টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২৯, ২০২২, ০৭:৪২ পূর্বাহ্ণ
ফারইষ্ট ইনস্যুরেন্স কোম্পানী লিঃ মৃত্যু দাবী এগার লক্ষ ত্রিশ হাজার চারশত পঁচানব্বই টাকার চেক হস্তান্তর

বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের শাখারিকোনা গ্রামের মরহুম শানুর আলীর স্ত্রী লাভলী বেগমের হাতে বীমা মৃত্যু দাবী এগার লক্ষ ত্রিশ হাজার চারশত পঁচানব্বই টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ ফারইষ্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর বিশ্বনাথ জোনাল অফিস (২৮ জুলাই বৃহস্পতিবার) বিকেলে।

এ উপলক্ষে একটি অনুষ্ঠান বিশ্বনাথ জোনাল অফিসে কোম্পানীর বিশ্বনাথ জোন ভিপি এন্ড ইনচার্জ সিতাব আলী পংকির সভাপতিত্বে এবং সাংগঠনিক ইনচার্জ সিংঙ্গেরকাছের আবু বক্কর সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জে এস ভিপি এন্ড ইনচার্জ, সিলেটে ডিভিশনের মোস্তাক হোসেন,

প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন, ভিপি এন্ড ইনচার্জ সিলেট সার্ভিস সেন্টার এর এখলাছুর রহমান,

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এভিপি এন্ড ইনচার্জ বিশ্বনাথ জোনাল অফিসের ইউসুফ পাটোয়ারী,

বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন,

বিশিষ্ট শিল্পপতি ফয়জুর রহমান,
ইনচার্জ বিশ্বনাথ জোনাল অফিসের হেলাল আহমদ লিটন,

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, কোম্পানীর
ভিপি হাবিবুর রহমান,
আব্দুল গফুর ভিপি,
রাণীগঞ্জ অফিসের ইনচার্জ খন্দকার মুজিবুর রহমান,

ঝুমকি রাণী দেব ভিপি,
আব্দুর গাফফার ভিপি প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি ফয়হুর রহমানকে কোম্পানীর পক্ষ থেকে এক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক হোসেন বলেন, বীমা হচ্ছে সঞ্চয়ের একটি মাধ্যম। যা বীমা ব্যতিত অন্য কোনো পন্তায় সম্ভবপর নয়। তিনি এই মাধ্যমের সফলতা অর্জনের জন্য বীমা কর্মীদেরকে সততার প্রতি উদ্দ্যেশ্যে করে বলেন, বিশ্বনাথের প্রতিটি ঘরে ঘরে বীমার অর্থনৈতিক উপকারীতা পৌছে দিয়ে বীমা চুক্তিবদ্ধ করানোর আহবান জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচক এখলাছুর রহমান বলেন, আজকে এই বীমার দাবী পরিশোধের মাধ্যমে প্রমাণীত হচ্ছে বীমা হচ্ছে রাষ্ট্রের জনগণের অথনৈতিক একটি মাধ্যম। তিনি সচ্চতা সহিত কাজ করার জন্য বীমা কর্মীদের প্রতি আহবান জানান।

এখানে উল্লেখ্য যে, মরহুম শানুর আলীর বাড়ী বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের শাখারিকোনা গ্রামে। তিনি সৌদিআরবে কর্মরত ছিলেন। এই কোম্পানীতে তিনি দশ লক্ষ টাকার একটি বীমা চুক্তিবদ্ধ বরেন। তিনটি কিস্তি তিন লক্ষ টাকা দিয়ে আজ থেকে তিন বৎসর পূর্বে তিনি ইন্তেকাল করেন। তার চুক্তিবদ্ধ বীমাটি চলন্ত হওয়াতে কোম্পানী আইনে তার এই বীমা দাবীটি পরিশোধ করতে বাধ্য হয় । তার স্ত্রী লাভলী বেগম আজ হাতে পেলেন ১১, ৩০, ৪৯৫ টাকা ( এগার লক্ষ ত্রিশ হাজার চারশত পঁচানব্বই টাকা)