বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কলসকাঠী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ওয়াদুদ খন্দকার টিটু শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় টিটু খন্দকার জানান, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন ডাকুয়াসহ তিনি সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নবকমিটিতে যাদেরকে পদপদবী দেয়া হয়েছে তারা ত্যাগী ও পরীক্ষিত। তাদের মাধ্যমে আগামী দিনে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সুসংগঠিত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নুকে সভাপতি ও পৌর মেয়র মোঃ লোকমান হোসেন ডাকুয়াকে সাধারণ সম্পাদক করে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি অনুমোদন দেয়ায় তিনি বরিশাল জেলা আওয়ামীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক এ্যাড তালুকদার মোঃ ইউনুসসহ জেলা নেতৃবৃন্দের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।