পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার নিলতি চিড়াপাড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পযন্ত উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ চলে। নির্বাচনে চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন ১৬১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিলেন সাবেক সভাপতির সহধর্মিনী বিলকিস বেগম ভোট পেয়েছেন ২৪ । মোট ৪৬২ ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটার ভোট প্রদান করেন। ১২টি পদের মধ্যে তিনটি পদে (সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ) ভোট অনুষ্ঠিত হয় বাকী ৯টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। সভাপতি পদে দুইজন প্রার্থী ছিলেন।