মোঃ ইসমাইল ভোলা।।
বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলার বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের আর নেই। বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার গ্রীণ রোড কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ তিনি মারা যান।
নূরে আলমের শ্বশুর আবুল বাছেত বাচ্চু হাওলাদার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।