• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২২, ১২:১৫ অপরাহ্ণ
ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

হাওলাদার সোহাগ, বরগুনাঃ
বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে অবৈধভাবে সরকারি রাস্তার ২টি আকাশমণি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) বন বিভাগের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ঝোপখালী গ্রামের মো: চুন্নু মিয়া বলেন, সোমবার দুপুরে আমি এই পথ দিয়ে লক্ষীপুরা বাজারে যাবার সময় এই গাছ দুটি কাটতে দেখি। স্থানীয় দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদার গাছগুলো কাটতেছিল। তবে কার নির্দেশে তাঁরা গাছগুলো কেটেছে তা আমি জানি না।

আরেক প্রত্যক্ষদর্শী মো. মস্তফা বলেন, সোমবার দুপুরে আমি দুইজন লোককে রাস্তার পাশের দুটি আকাশমণি গাছ কাটতে দেখি। পিছনে থেকে এগুলো মনির মেম্বার কাটিয়েছে দুজন লেবার দিয়ে। তবে সরকারি রাস্তার গাছ কাটার কারণ জানতে দিনমজুর এনায়েত হাওলাদার ও নয়া সিকদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

আঃ মোতালেব বলেন, আমার জমির পাশেই ছিল এই গাছ গুলো। আমরাই কখনো গাছের একটা ডালপালাও ধরিনি। তবে যারা এসরকারি সম্পত্তি কেটেনিলো তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

মনির মেম্বার বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সকল অভিযোগ মিথ্যে ভিত্তিহীন। এগুলো রাজনীতি প্রতিদ্বন্দ্বী শত্রুরা করছে।

বেতাগী উপজেলা বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে যাই। তবে তাঁর আগেই গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছিল। স্থানীয় একটি মিল থেকে আমরা কাটা গাছগুলো উদ্ধার করে অফিসে নিয়ে আসি। কে বা কারা গাছগুলো কেটেছে তা এখনও সনাক্ত করা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সুহৃদ সালেহীন বলেন, এব্যাপারে আমি অবগত আছি। কাটা গাছগুলো জব্দ আছে। এবং এব্যাপারে শক্ত তদন্ত করার জন্য একটি টিম গঠন করে দিবো। তাদের রিপোর্ট অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।