• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-১ আসনে যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক এড. নুরুল হাসান পারভেজের খাদ্য সামগ্রীর বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩, ২০২২, ১২:৫৭ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ আসনে যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক এড. নুরুল হাসান পারভেজের খাদ্য সামগ্রীর বিতরণ

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ গ্রামের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ এর ব্যাক্তিগত উদ্যোগে ৩ আগস্ট বুধবার সকাল ১০ টার দিকে তাঁর নিজ বাড়িতে ১৫০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল,ডাল,আলু, পিঁয়াজ, সোয়াবিন তেল, লবন,চিরা, মুড়ি।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল হুদা মুকুল, শামসুল হুদা হিরু,হুমায়োন কবীর,তৌহিদুল্লাহ প্রমুখ।

যুক্তরাষ্ট্র মিশিগান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যাবসায়ী এডভোকেট নুরুল হাসান পারভেজ বলেন, কর্ম ব্যাস্ততার জন্যে আমেরিকা থাকায় সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সঠিক সময়ে আসতে পারিনি তাই নিজ দেশের ও গ্রামের অসহায় দরিদ্র মানুষের মধ্যে আমার ব্যাক্তিগত উদ্যোগে সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমি আনন্দিত। তিনি আরো বলেন আমি সুনামগঞ্জ ১ আসনের প্রতিটি উপজেলায় আমার সাধ্যমত খাদ্য সামগ্রী পৌঁছানোর ব্যাবস্থা করছি, আমি সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলাম, আছি ও থাকবো ইনশা-আল্লাহ ।