উজিরপুর(বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউপি সদস্য’র উপর সাবেক ইউপির সদস্য’র হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সংবাদ সম্মেলন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় শোলক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান ডা: আ: হালিম সরদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হুমায়ুন কবির টুলুর উপর সোমবার রাত সাড়ে ১০ টায় পূর্ব পরিকল্পিত ভাবে তানভীর হোসেন ফারুকের নেতৃত্বে তার ভাই লিটন হাওলাদার, মনির হাওলাদার, মোশারেফ হাওলাদার এবং প্রফুল্ল হালদারের ছেলে হৃদয় হালদারসহ ৫/৬ জন সন্ত্রাসীরা মিলে অর্তকীর্ত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে পাশ্ববর্তী খালে ফেলে রাখে। ঘটনাটি ভিন্নখাতে প্রভাহিত করতে চত্বুর সাবেক ওই ইউপি সদস্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সম্মান হানীকরার জন্য মিথ্যা ও বানোয়াট কথা প্রচার করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে অভিযুক্তদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহŸান জানান তিনি(চেয়ারম্যান ডা: হালিম)। ইউপি সদস্য টুলু সাবেক ইউপি সদস্য তানভীর হোসেন ফারুকের সকল অনৈতিক কর্মকান্ডে একের পর এক বাঁধা দেওয়ায় এবং গত ৩০ জুলাই ১০ টাকা মূল্যের চালের কার্ডের সুবিধাভোগীদের অনলাইন আগে পরে করা নিয়ে সাবেক ইউপি সদস্য তানভীর হোসেন ফারুক(৩৫)এর সাথে ইউপি সদস্য টুলুর মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে ক্ষিপ্ত হয়ে ফারুকের তার সন্ত্রাসী বাহীনি দিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত ইউপি সদস্য’রা । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম, আবু হানিফ, আবুল কালাম মোল্লা, সান্টু মোল্লা, শাহজাহান বেপারী, কবির হোসেন হাওলাদার, পার্থ প্রদীপ মন্ডল, মহিলা ইউপি সদস্য লিমা বেগম, সীমা বেগম প্রমুখ।