• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০টি পরিবারের মধ্যে খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৪, ২০২২, ১৪:২৩ অপরাহ্ণ
ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০টি পরিবারের মধ্যে খাদ্য,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও কৃষি উপকরণ সামগ্রী বিতরণ

মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিথি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার দুপুরে খাদ্য সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং কৃষি উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে গ্রামীণ ফোনের সহায়তায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিট এই আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটির সুনামগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য এডভোকেট হায়দার চৌধুরী লিটন,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আবদুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ , সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ,ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, যুব রেড ক্রিসেন্ট এর সদস্য সেরু মিয়া,আব্দুস সালাম,সুমন মিয়া প্রমুখ।