• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নেপালের সংসদীয় কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৫, ২০২২, ১২:১৪ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নেপালের সংসদীয় কমিটির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে নেপালের সংসদীয় কমিটির ৮ সদস্য বিশিষ্ট একটি দল।

আজ শুক্রবার (০৫ আগস্ট) বিকেলে পবিত্র নিরুলা খারেলের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ঘুরে দেখেন। পরে তারা উন্মুক্ত থিয়েটার মঞ্চের পাশে বকুল গাছের চারা রোপন করেন।

এসময় চাঁদারাতা কুমারী, ডা: দীপক প্রকাশ ভট্ট, দেব প্রসাদ তিমলসেনা, লীলা দেবী সিতৌলা, নারদ মুনি রানা, সরলা কুমারী যাদব, গোপাল সিগদেল উপস্থিতি ছিলেন। #