বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বিশেষ অতিথি পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, আওয়ামী লীগ নেতা ছিদ্দিকুর রহমান মাস্টার, অধ্যাপক জাকির হোসেন, জাহিদুল ইসলাম জুয়েল, জাফর আহম্মেদ, ফারুক সরদার, লুৎফর রহমান পারভেজ প্রমূখ।