মোঃ ইসমাইল ভোলা।।
ভোলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবসে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৬আগস্ট) রাত ৮টার দিকে ভোলা প্রেবক্লাব হল রুমে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। এ সাহিত্য আড্ডার আয়োজন করেছে ভোলা প্রেসক্লাব ও ভোলা বিশ্ব সাহিত্য কেন্দ্র পাঠক ফোরাম।
অনুষ্ঠানে ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাজিউর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ এম ফারুকুর রহমান, প্রবীণ সাংবাদিক এম. এ. তাহের, বাংলা বাজার ফতেমা খানম কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, উপাধ্যক্ষ সুশান্ত মন্ডল, বিশিষ্ট সংগীত শিল্পী মনির চৌধুরী, ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, ওবায়দুল হক কলেজের সহকারী অধ্যাপক কামরুল আহসান হিরন, পাঠক ফোরাম ভোলা জেলা শাখার আহ্বায়ক জুন্নু রায়হান, প্রভাষক বিনয় পাল, প্রভাষক ইভান তালুকদার, সহকারী শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী শারমিন জাহান শ্যামলী, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, সংগীত শিল্পী উত্তম কুমার ঘোষ, শিল্পী জয়া গাঙ্গুলি, শিশু শিল্পী অদ্রি, তবলা বাদক ভাস্কর চন্দ্র মজুমদার, সাংবাদিক ইকরামুল আলম প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন আজ শিক্ষা, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রেই রবীন্দ্রনাথ বড় বেশি প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্র চর্চার উপর আরও জোর দেয়ার আহ্বান জানিয়েছেন অতিথিবৃন্দ।
পরে উপস্থিত শিল্পীরা রবিন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন।