গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সকে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী, সংবর্ধিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, গৌরনদী মডেল থানার পরিদর্শক হেলাল উদ্দিন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল-আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ অন্যান্য কর্মকর্তারা। শেষে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।