• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় ৭ বছরের শিশু কন্যা পানিতে পড়ে মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২২, ১৫:০৫ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় ৭ বছরের শিশু কন্যা পানিতে পড়ে মৃত্যুর হয়েছে।জানা যায় সোমবার বেলা ১১ টার সময় এ মমান্তিক ঘটনা ঘটে।উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জাকির সরদারের শিশু কন্যা জাকিয়া (৭) পানিতে পড়ে।জাকিয়ার মামা জাহাঙ্গির দেওয়ান জানায় সকাল ১১ টার সময় বাড়ির অন্য এক শিশু সাথে উঠানে মাটি নিয়ে তারা দুজন খেলাধুলা করছিল।তখন জাকিয়া হাতে লাগা মাটি পরিস্কার করতে গিয়ে পুকুরে পড়ে যায়।সঙ্গে থাকা অন্য শিশুটি জাকিয়ার মাকে জানালে সে গিয়ে পুকুরে ডুবন্ত অবস্থায় মেয়েকে উদ্ধার করে।পরে অচেতন জাকিয়াকে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করে।