কামরুল সিকদার স্টাফ রিপোর্টার
চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের লেখাপড়ার মান উন্নয়ন, সন্তানদেরকে সঠিক পথে দিকনির্দেশনা প্রদান উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সন্তানদেরকে সঠিক পথে আনা, প্রাইভেটের প্রতি নজর না দেওয়া সহ যাবতীয় কথা উঠে আসে। ওই সময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলারা বেগম, সহকারী শিক্ষক আবু তাহের দেওয়ান, সহকারী শিক্ষক টিপু মালতিয়া, সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন, অভিভাবক সাংবাদিক কামরুল সিকদার সহ অভিভাবক ও অন্যান্য শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন । প্রধান শিক্ষিকা দিলারা বেগম বক্তৃতা বলেন, আমাদের স্কুল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। কোন শিক্ষকের সংকট নেই শিক্ষার্থীদেরকে জ্ঞান আহরণের জন্য যথেষ্ট চেষ্টা চলছে।