• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাব গঠন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১১, ২০২২, ০৫:৩৮ পূর্বাহ্ণ
বরগুনায় প্রকৃতি ও জীবন ক্লাব গঠন।

হাওলাদার সোহাগ , বরগুনাঃ
বরগুনায় প্রকৃতি ও জীবন,পরিবেশ সংরক্ষনে সামাজিক দায়িত্ব পালনের উদ্দেশ্য প্রকৃতি ও জীবন ক্লাব বরগুনা জেলা কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৭ আগষ্ট) সু-রঞ্জনা ইকোট্যুরিজম এন্ড রিসোর্ট সেন্টারে অনুষ্টিত সভায় ডঃ খলিলুর রহমানকে সভাপতি, গোলাম হায়দারকে সিঃ সহ-সভাপতি এবং হাফিজ আল আসাদ সোহেল হাফিজকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নবগঠিত প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি ডঃ খলিলুর রহমান বলেন, প্রকৃতি সুন্দর বৈচিত্র্যময় সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আমাদের ভূমিকা নিতে হবে। প্রকৃতি সংরক্ষনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত হতে হবে।

সাধারন সম্পাদক, সোহেল হাফিজ বলেন, নৈসর্গিক সৌন্দর্যের প্রকৃতিকে আজ আমরা বিবর্ণ করে ফেলেছি। প্রকৃতি ও জীবন ক্লাবের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষনে গণসচেতনতা মূলক কাজ করতে চাই। একই সাথে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।