হাওলাদার সোহাগ, বরগুনাঃ
বরগুনা সাহেববাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক জসিম মৃধার তিনতলা বিল্ডিংয়ের সামনে পাঁকা রাস্তার উপর মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করার সময় মামুন খান(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০(পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন, ০২(দুই) টি সীমসহ আটক করেছে পটুয়াখালী র্যাব-০৮।
মঙ্গলবার (১০আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয় তাকে,মোঃ কালাম খান এর ছেলে মামুন আমতলী পৌরসভার ০৩নং ওয়ার্ডেে বাসিন্দা।
কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছিল। তাই গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।