• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরিক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন বশেমুরবিপ্রবি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১২, ২০২২, ০৩:৪২ পূর্বাহ্ণ
বি ইউনিটের গুচ্ছ ভর্তি পরিক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন বশেমুরবিপ্রবি প্রশাসনের

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আগামী ১৩ আগস্ট দুপুর ১২টায় শুরু হতে যাওয়া ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত হতে যাওয়া ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় অত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অংশ নিবেন ২,৩০৪ জন পরীক্ষার্থী। এছাড়া এ কেন্দ্রে আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ২০২২ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।