• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষক নেতা সন্তোষ মুখার্জীর স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০, ০৩:৩২ পূর্বাহ্ণ
বরিশালে শিক্ষক নেতা সন্তোষ মুখার্জীর স্মরণ সভা

বরিশালে বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা সন্তোষ মুখার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটারে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর উদ্যেগে সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মো: হানিফ।

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাকশিস নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সন্তোষ মুখার্জীর সহধর্মীনি সুধা মুখার্জী।

অনুষ্ঠানে সন্তোষ মুখার্জীর জীবনি নিয়ে আলোচনা করা হয়।