• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২, ১৩:৩২ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি জাতি গড়তে চেয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। এই শোকেকে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
সোমবার (১৫ আগস্ট) উপাচার্য ড. একিউএম মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা বঙ্গবন্ধুর সমাধি স্থল টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। বিকাল ৪টায় আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য ড. একিউএম মাহবুবের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর ড. রাজিউর রহমান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবু সালেহসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এছাড়া শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মসজিদও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।