পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পন করেন উপজলা আওয়ামী লীগ ।
পরে উত্তর বাজার বালুর মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় ও মিলাদ মাহফিলে কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবিএম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কারুজ্জামান মিঠু, মাহমুদ খান খোকন, সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহিন রেবেক চৈতী, সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ সিকদার, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার শীল সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাহফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।