মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ঃ আজ সোমবার রাতে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, কষ্টের সময় সহানুভূতির সাথে মানুষের পাশে থাকতে হবে। বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মূলহোতা জিয়াউর রহমান। যারা বঙ্গবন্ধুকে হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের সকলের বিচার চাই। করোনা মহামারিতে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে কোভিড পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবিলা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন সকল মানুষের উন্নত জীবনের লক্ষে জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এসময় সাংসদ পংকজ নাথ বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্টে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ খন্দকার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী,শামসুল বারী মনির, উপজেলা যুবলীগের সভাপতি ও কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর সোহেল মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।