• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া-মাহফিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২, ১৮:০২ অপরাহ্ণ
গৌরনদীতে জাতীয় শোক দিবস  উপলক্ষে দোয়া-মাহফিল

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাত সহ ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদাতবরনকারী সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল গোমস্তা, বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মিজানুর রহমান সহ অন্যান্যরা। শেষে ১৫ আগষ্ট নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত ও গণভোজের আয়োজন করা হয়।