• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২১, ২০২২, ০৯:৫৫ পূর্বাহ্ণ
২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

গৌরনদী প্রতিনিধি \ ২০০৪ সালের ২১ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে তৎকালীণ বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বেলা এগারোটায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা গ্রেনেড হামলায় অভিযুক্তদের গ্রেফতার, সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রæত কার্যকর সহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন।