কুয়াকাটা প্রতিনিধি
কুয়াকাটা সমুদ্র সৈকতে সাতার না জানা গোসলে নেমে মাহবুবুর রহমান পারভেজের (২৯) নামে পর্টকের মৃত্যু হয়েছে ৩ ঘন্টা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিকাল তিনটায় নিখোজের তিনঘন্টা পর সমুদ্র সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত পারভেজ কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেল। সে ঢাকার একটি কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চার বন্ধু ঢাকা রায়েরবাগ থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সানফ্লাওয়ারের রুম ভাড়া নেন। দুপুর ১ টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে সাগরের মধ্যে চলে যায় পারভেজ ও তার বন্ধু আমির। তাৎক্ষনিক পাশে থাকা অপর তিন পর্যটক আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোজ হয় পারভেজ।
বন্ধু আমির জানান, আমরা কুয়াকাটা আজকেরই আসি এবং ৪ বন্ধু মিলে সৈকতে গোসলে যাই। আমি আর পারভেজ একত্রেই ছিলাম পাশাপাশি তবে ও সাতার জানতো না কোমর সমান পানিতেই গোসল দি আধা ধন্টা ধরেই গোসল দিচ্ছি হঠৎ বড় একটি ঢেউ আসলে ওকে আমকে স্রোতে গভীরে নিয়ে যায় আমি সাতার দিয়ে ঊঠে ফিরে ওকে না দেখে চিৎকার দিলে পাশে থাকা অন্য পর্টকরা অনেক খুজতে থাকি ওই থাকে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ স্থানীয় না ওয়াটার বাইক দিয়ে খুজলে আর পাইনি ।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনে পরিদর্র্শক হাসনাইন পারভেজ বলেন এ সংবাদ শুনেই সাথে সাথে আমাদের সদস্যরা খুজতে নেমে পরি তবে অনেক খুজার পরও পাওয়া জায়নি। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
##