• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এখনই ফাঁসি হচ্ছে না ধর্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০, ০৯:০১ পূর্বাহ্ণ
এখনই ফাঁসি হচ্ছে না ধর্ষকদের

ভারতের আলোচিত নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে চার দোষীর ফাঁসি হচ্ছে না ২২ জানুয়ারি।

বুধবার এ রায় দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

সুপ্রিমকোর্টের রায়ের পর অন্তত ১৪ দিন সময় দিতে হয় অপরাধীদের।

সেই নিয়মেই ২২ তারিখ চারজনকে ফাঁসি দেয়া যাবে না বলে জানান দিল্লি হাইকোর্ট।

নির্ভয়া হত্যাকাণ্ডের চার দোষী বিনয় শর্মা, মুকেশ কুমার, পবন গুপ্ত ও অক্ষয়কুমার সিংহকে ফাঁসির আদেশ দিয়েছিলেন নিম্ন আদালত।