• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি জামাতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান এমপি পংকজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২২, ২০২২, ১৪:৫১ অপরাহ্ণ
বিএনপি জামাতের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান এমপি পংকজ নাথ

হিজলা প্রতিনিধি।। জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল জেলার হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আলোচনা সভায় স্থানীয় সাংসদ পংকজ নাথ তাঁর বক্তব্যে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীগের ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহবান জানায়। ২২ আগস্ট বিকাল ৪ টায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীরহাট বাজারের মসজিদ প্রঙ্গনে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সরকারী হিজলা কলেজের অধ্যক্ষ মোঃ শাসে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈফিকুর রহমান সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কাজী লিয়াকত, শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম সরদার, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম রিপন, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলাইমান হোসেন।
আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে গণোভোজের তবারক বিতরন করা হয়।