• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলা‌চিপায় ২০০৪ স‌নের ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহী‌দের স্মর‌ণে আ‌লোচনা সভা ও দোয়া মিলাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৩, ২০২২, ০৩:০৫ পূর্বাহ্ণ
গলা‌চিপায় ২০০৪ স‌নের ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহী‌দের স্মর‌ণে আ‌লোচনা সভা ও দোয়া মিলাদ

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
২০০৪ সা‌লের ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহী‌দের স্মর‌ণে আ‌লোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে উপজেলা সভাপতি অধ্যাপক সন্তোষ দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র আহসানুল হক তুহিনসহ উপজেলা আওয়ামীলীগ,
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎসজীবি লীগ, কৃষক লীগের সর্বস্তরের নের্তৃবৃন্দ।