• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ব্যবসায়ী সমিতির নির্বাচনে সুমনের গণসংযোগ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ণ
দুমকিতে ব্যবসায়ী সমিতির নির্বাচনে সুমনের গণসংযোগ।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন গোলাম রাব্বানী সুমন।
মঙ্গলবার বিকেলে উপজেলার নুতন বাজার এলাকায় এ গণসংযোগ করেন সুমন। এসময় নতুন বাজারের প্রত্যেকটি অলি-গলির সকল ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবং আগামী ১২ সেপ্টেম্বর নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন। এসময়ে গণসংযোগে ইউপি সদস্য কবির মৃধা, মোঃ বাবুল মৃধা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হারুন সিকদার,মোঃ নেছার উদ্দিন, মোঃ জামাল হোসেন উপস্থিত ছিলেন।