হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার একতা বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ আগস্ট সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন (রুবেল)।
পরিচিতি সভা। ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হিজলা গৌরবদি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব সরদার, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী, একতা বাজার পরিচালনা কমিটির সভাপতি আলতাফ হোসেন জমাদ্দার, বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আব্দুল লতিফ দেওয়ান, ইউপি সদস্য জাহের আকন, সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন সরদার, আলমগীর রাড়ি সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
আলোচনা সভার শুরুতেই প্রধান শিক্ষক জিয়াউদ্দিন ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন।
সমাবেশে প্রধান অতিথি নজরুল ইসলাম মিলন তার বক্তব্যে সদ্য ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল সদস্য ও শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন।