<
মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের ইলিশা নদীতে বালু উত্তোলনের সময় কালীগঞ্জ নৌ পুলিশের একটি টিম হাতেনাতে তাদের আটক করে। বালু উত্তোলনের সময় বেলা ১২ টায় তাদের নদীথেকে আটক করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুনবীর নির্দেশ ক্রমে তাদের কে ড্রেজার সহ উলানিয়া কালিগঞ্জ নৌ ফারিতে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাল সারে তিনটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজারে থাকা জাকির হোসেন কে পঞাশ (৫০)হাজার টাকা জরিমানা করে ও ড্রেজার থাকা ট্রলারটি উম্মোক্তো নিলামে উন সত্তর(৬৯) হাজার টাকা বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয় বলে জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।