টেংরা আলীপাড়ার সৌদিআরব প্রবাসী সমাজসেবক আলহাজ্ব দুলাল আহমদকে বিশ্বনাথের আল মাদরাসাতুল হানাফিয়্যাহ ও এতিমখানার পক্ষ থেকে গতকাল ২৫ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মাদরাসার
হল রুমে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের মুহতামিম
মাওলানা শহিদুর রহমানের সভাপতিত্বে এবং এস এন বি ফেইসবুক চ্যানালের পরিচালক ও বিশ্বনাথ বার্তার স্টাফ
রিপোর্টার একে এম তুহেমের সঞ্চালনায়,
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মূল আলী রাজু, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ,
সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
সাপ্তাহিক আমাদের সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি মোঃ শাহিন উদ্দিন,
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক হাফিজ ফররুখ আহমদ নূরী, মুমিনুল ইসলাম, মোস্তাক আহমেদ, রিপন আহমদ সহ মাদরাসার শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা সংবর্ধিত ব্যক্তিত্ব সমাজসেবক আলহাজ্ব দুলাল আহমদকে মানবকল্যাণে
তার উদার মানুসিকতাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, এই পৃথিবীতে মানবতার কল্যাণে আলহাজ্ব দুলাল আহমদের মত নিঃস্বার্থ মানুষের দীর্ঘ দিন বেঁচে থাকাটা খুবই প্রয়োজন।
অল্প দিনের মধ্যে তিনি এলাকার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি অসহায় গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু। যে স্হানেই মানুষের
কল্যাণ জড়িত সেখানেই আলহাজ্ব দুলাল
আহমদের সহযোগিতার হাত প্রসারিত।
বক্তারা আরোও বলেন, আলহাজ্ব দুলাল আহমদ তিনি সাংবাদিক বান্ধাব একজন
মানুষ। সাংবাদিকতাকে ভালো পান এবং সাংবাদিকদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। তাই যদি আগামীতে
বিশ্বনাথে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গড়ে উঠে তাহলে ওই সাংবাদিক কল্যাণ ট্রাস্টে
বড় আকারের একটি অনুদান প্রবাস থেকে তার পক্ষ থেকে প্রদানের জন্য দাবী উত্তাপিত হলে তিনি এই দাবীর প্রতি সমর্থনও দিয়েছেন।
মাদরাসার মুহতামিম মাওলানা শহিদুর রহমান মাদরাসার কিছু অভাব অভিযোগের বর্ণনা তার কাছে উত্তাপিত করলে তিনি এসব শুনেন এবং ভবিয্যতে যথাসাধ্য সহযোগিতার হাত সম্প্রসারিত করণের আশ্বাস দিয়েছেন।
আলহাজ্ব দুলাল আহমদ তিনি ওই মাদরাসার উন্নয়নে নগদ দশ হাজার টাকা প্রদান করেছেন।