• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় আওয়ামী লীগ – বিএনপির পাল্টা কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৮, ২০২২, ০৩:১৭ পূর্বাহ্ণ
ভোলায় আওয়ামী লীগ – বিএনপির পাল্টা কর্মসূচির ঘোষণা

মোঃ সজীব, ভোলা প্রতিনিধি

ভোলায় পুলিশের গুলিতে যুবদল ও ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল ২৮ আগস্ট (রবিবার) ভোলার বোরহানউদ্দিনে কর্মসূচির ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই ঘটনায় পাল্টা কর্মসূচি ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ।

সম্প্রতি ৩১ জুলাই দেশের জ্বালানি খাতের অব্যবস্থাপনার জন্য বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভোলা জেলা বিএনপি। এ সময় পুলিশের গুলিতে নিহত হন বিএনপি নেতা আব্দুর রহিম এবং সহযোগী সংগঠন ছাত্রদলের জেলা সভাপতি নূরে আলম।
এ সময় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার দায়ে মামলা দেখিয়ে গ্রেফতার করা হয় অনেক নেতা কর্মীকে। যার ফলশ্রুতিতে ঢাকা নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা শাখা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন ও দৌলতখান (ভোলা ২) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

এই বিক্ষোভ কর্মসূচির বিপরীতে বাংলাদেশ আওয়ামী লীগ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা শাখার পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা যায়।

জানা যায়, ওই দুই উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনী সোচ্চার রয়েছে। তারা যেকোন অন্যায় রুখে দিতে প্রস্তুত।