• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ইতালি আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ০৬:০০ পূর্বাহ্ণ
সেপ্টেম্বরে ইতালি আওয়ামী লীগের সম্মেলন

ইতালি প্রতিনিধিঃ
ইতালী আওয়ামী লীগের সন্মানিত সভাপতি(সি আই পি) হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী বাংলাদেশে সাংগঠনিক সফর শেষে ইতালীর রোম এয়ারপোর্টে এসে পৌঁছালে ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাসান ইকবাল নেতৃত্বে ইতালী আওয়ামী লীগ,ইতালি মহিলা আওয়ামী লীগ, ইতালি যুবলীগ,রোম মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ মুজিব আদর্শের অসংখ্য
নেতাকর্মীবৃন্দ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন সকল ধরনের প্রস্তুতি নিয়ে এসেছি । সেপ্টেম্বরে ইতালি আওয়ামী লীগের সম্মেলন। বিস্তারিত প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।