• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শোক দিবস উপলক্ষে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ০৯:৫৬ পূর্বাহ্ণ

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৩১ আগস্ট বুধবার সকাল ১১টায় সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম ম‌ওলা বাঁধন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আশরাফুল আলম সরকার লেবু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, গোলাম কবির মুকুল, আবদুল্লাহ আল মামুন, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, শ্রমিকলীগের সভাপতি গনেশ চন্দ্র শীল, সাবেক আহ্বায়ক ছাত্রলীগ রুহুল আমিন প্রামানিক, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল জিকো, সহ আরও অনেকে।