• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় ১ টি অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ

তারিখঃ ৩১.৮.২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে অবৈধ চিকনিকান্দি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। বুধবার দুপুর একটায় অভিযান চালিয়ে এ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দেয়া হয়। এসময় ফ্রিজে মাছ, মাংস রাখা এবং ভুয়া ডাক্তারের সাইনবোর্ড টানানো বেশ কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিককে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন, ডাক্তার মোঃ তৌফিকুর রহমান রাকিব।
পটুয়াখালী জেলা সিভিল সার্জন কবিরুল আহসান জানান, সপ্তাহের ৬ দিনই স্বাস্থ্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।