বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ বাকেরগঞ্জ উপজেলায় ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা ভূমি অফিসের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক। ৩১ আগস্ট,বুধবার দুপুর ২ টায় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
নবনির্মিত উপজেলা ভূমি অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চুন্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক,উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান তহমিনা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মো.মহসিন।
উল্লেখ্য গণপূর্ত বিভাগ বরিশালের বাস্তবায়নে ১ কোটি ৭৫ লাখ টাকায় ভবনটি নির্মাণ কাজ পায় পলি ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এসময় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন,ভূমি সেবা জনগণের দোরগোরায় পৌছে দিতে সরকারের এ প্রচেষ্টা তাই একের পর এক বর্তমান সরকারের বড় বড় সফলতার মধ্যে অনেক উপজেলায় নতুন ভূমি অফিস নির্মানও সফলতার আরেকটি ধাপ তাই সরকারের এ ধারাবাহিকতা সফল করতে আমাদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং পাশাপাশি সাধারণ মানুষকে সকল প্রকার জমি সংক্রান্ত বিষয় পরস্পরের হয়রানির হাত থেকে রক্ষা করে সকলকে আন্তরিকভাবে ভূমি সেবা দিতে হবে।