• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১২:২২ অপরাহ্ণ
৪০ হাজার মিটার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট

গৌরনদী প্রতিনিধি \ দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসার কার্যালয়ের যৌথ অভিযানে ৪০ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ও ভেসাল জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা খাল ও উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।