• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই গাড়ির মূখোমুখি সংঘর্ষে আহত-১৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ যাত্রীবাহি বাস ও পরিবহনের মূখোমূখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে বাসের চালক সহ তিনজন যাত্রীর অবস্থা আশংকা জনক। বৃহস্পতিবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নিলখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, ঢাকাগামী বেপারী পরিবহনের একটি বাসের সাথে ভূরঘাটা থেকে বরিশালগামী চাকলাদার বাসের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে বাসের চালক সহ ১৫ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।