বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত স্বাস্থ্য পরীক্ষার প্রতিশ্রুতি নিয়ে বরগুনার বামনায় উদ্বোধন করা হয়েছে ইসলামীয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
আজ শুক্রবার সকালে উপজেলার কলেজ রোডে হাসপাতালটি ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোশাররফ হোসেন জোমাদ্দার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগির, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা, ক্লিনিক পরিচালনা সদস্য মো. তায়জুল ইসলাম তুহিন, আবু সালেহ আহম্মেদ মিলন, মো. নাকি উদ্দিন আহম্মেদ ও জাকারিয়া কাওসার প্রমূখ।
উল্লেখ্য এই ক্লিনিকে প্রতি শুক্রবার ফ্রী স্বাস্থ্য সেবা দিবেন ডা. তানজিয়া আফরোজ ও ডা. সৌমিত্র সিনহা রায়।
হাসপাতাল সূত্রে জানাগেছে, এ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা দিতে বিশেষজ্ঞ ডাক্তার ও অভিজ্ঞ সার্জনের সমন্বয়ে এবং উন্নত মেশিনারীর সহায়তায় সকল ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেবা প্রদান করবেন কর্তৃপক্ষ তাই সাধারণ কেবিন ও ভি আই পি কেবিন, জেনারেল ওয়ার্ড, নবজাতক ও শিশু কেয়ার ইউনিট, জরুরী অক্সিজেন ব্যবস্থা, জরুরী এ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে হাসপাতালটিতে।