• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে- বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১৬ পূর্বাহ্ণ
প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে- বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতির আত্মপ্রকাশ

ইতালি প্রতিনিধিঃ
প্রবাসী বাংলাদেশীদের স্বার্থরক্ষা, অধিকার আদায় এবং তাদের কল্যাণের লক্ষ নিয়ে রাজধানীর রোমে আত্মপ্রকাশ হ করেছে “বাংলাদেশ প্রবাসী কল্যাণ সমিতি, ইতালি”।
রোমের একটি হলে আয়োজিত সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। ইতালির প্রবীণ রাজনীতিবিদ,বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি কে এম লোকমান হোসেনের সভাপতিত্বে‌ এবং সামাজিক ব্যক্তিত্ব জুয়েল আহমেদ জুয়েলের পরিচালনায় আয়েবার যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শরিয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রউফ ফকিরসহ, বৃহত্তর ঢাকা জেলা সমিতি ইতালি, গাজীপুর জেলা সমিতি, টাঙ্গাইল জেলা সমিতি, নোয়াখালী জেলা সমিতি, নরসিংদী জেলা সমিতি, সন্দিপ জেলা সমিতিসহ, ইতালি আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জাতিয় পার্টিসহ সর্বস্তরের নেতৃবৃন্দরা এসময় বক্তব্য রাখেন।
শেষে সর্বসম্মতিক্রমে আব্দুর রব ফকিরকে সভাপতি এবং দেলোয়ার মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে একই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহসভাপতি জুয়েল আহমেদ জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম পান্না এবং প্রথম সদস্য সাব্বির আহমদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ঘোষণা করা হয়, এই পাঁচজন বাকি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।