• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২২, ০২:৫৯ পূর্বাহ্ণ
বরগুনায় গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

হাওলাদার সোহাগ, বরগুনাঃ
বরগুনার সদর উপজেলার ধুপতি ও আমতলী উপজেলার চাওড়া এলাকা থেকে অভিযান চালিয়ে দুই মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের আদেশক্রমে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলন নেতৃত্বে এস. আই ও পুলিশ কনস্টেবল সহ গোয়েন্দা পুলিশের একটি টিম বরগুনা সদরের গৌরীচন্না ইউনিয়নের মনষাতলি গ্রামের মোঃ নুর ই আলম এর ছেলে ইমামুজ্জামান সাইফ (২৫),

মকবুল হাওলাদার এর ছেলে শাওন (২৬) কে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট ও আমতলী উপজেলার ঘটখালি গ্রামের রাজু হাওলাদারের ছেলে রিপন হাং (২৯) কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে দুই স্থানে (বরগুনা সদর উপজেলা ও আমতলী উপজেলা) অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রকৃয়াঅধীন রয়েছে।