গৌরনদী প্রতিনিধি \ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও সামাজিক নেতৃবৃন্দদের নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সামাজিক-সম্প্রীতির কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা সাখী, মাহিলাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, গৌরনদী মডেল থানার এসআই নুর আমিন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ সহ অন্যান্যরা। শেষে ৩২ সদস্য বিশিষ্ট সামাজিক-সম্প্রীতির ইউনিয়ন কমিটি গঠন করা হয়।