দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালীর দুমকিতে ৯শ’ ৫০পিস ইয়াবাসহ মোঃ হানিফ বেপারি(২০), মোঃ রনি মৃধা(২১), মোঃ সোহগ হোসেন হোসেন (৩০) নামের ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানা পুলিশের একটি টিম সোমবার ভোর রাতে উপজেলার চরগরবদী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৯শ’ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। হানিফ,রনি,সোহাগ পার্শ্ববর্তী দশমিনা উপজেলার বাসিন্দা।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী দুমকি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এবং আটককৃতের নিয়মিত মামলায় মঙ্গলবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে ।