• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে প্রবাস মেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০, ১০:৫২ পূর্বাহ্ণ
রোমে প্রবাস মেলার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইতালি প্রতিনিধিঃ

ঢাকা থেকে প্রকাশিত দেশরএবং প্রবাসের জনপ্রিয় পত্রিকা পাক্ষিক ‘প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে ইতালির রোমে কেক কেটে অনুষ্ঠানটি পালন করা হয়।

ইতালির রোমে তরপিনারতারা ইউরো-বাংলা রেস্টুরেন্টে স্থানীয় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আরো অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ছোট করে আনন্দঘন মুহূর্তে কেক কেটে প্রবাস মেলা’র ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।

ইতালির রোম প্রতিনিধি আখি সীমা কাওসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠন।

এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ইতাল-বাংলার কর্ণধার শাহ তাইফুর রহমান ছোটন ,মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি ও লায়লা ফ্যাশন এর কর্ণধার লায়লা শাহ,
ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,মহিলা সমাজ কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি নার্গিস হাওলাদার, সাধারণ সম্পাদিকা সৈয়দা শামীম জামান, মহিলা সংস্থা ইতালির সাধারণ সম্পাদিকা সৈয়দা মাসুদা আক্তার আরিফা, মহিলা সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি নিলুফার বানু, সহ-সাংগঠনিক সম্পাদক মেহনাজ তাবাসসুম শেলী,কন্ঠশিল্পি কাজী জাকারিয়া,ইউরো-বাংলা রেস্টুরেন্টের কর্ণধার ওমর ফারুক প্রমুখ।