বরিশাল ব্যুরো
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত শুরু হয়েছে আন্তঃবিভাগ সাতাঁর ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। বুধবার দুপুর ১২ টায় বেলুন-ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে বরিশাল বিশ^বিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে একটি অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সহনশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে বরিশাল বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধানসহ শিক্ষার্থীবৃন্দ। আন্তঃবিভাগ সাতাঁর প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের ১৬টি বিভাগের ৬৪ জন শিক্ষার্থী এবং ওয়াটারপোলো প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়ের ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ##