• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২২, ১৬:০১ অপরাহ্ণ
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

স্টাফ রিপোর্টার::
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে ঘুষ বানিজ্যের মাধ্যমে চারজন ল্যাব সহকারী নিয়োগ ও অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টার সময় মোল্লাহাট চৌমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, কলেজর সাবেক অধ্যক্ষ রুস্তম আলী হাওলাদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।

বক্তারা বলেন, কলেজে অর্থের বিনিময়ে চারজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়। আমরা এই ল্যাব সহকারী নিয়োগ বাতিল ও অধ্যক্ষের অপসারণের দাবি করছি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আউব আলী হাওলাদার জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আইন অনুযায়ী নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন হয়েছে ।