• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ভেগুরের সংঘর্ষে নিহত-২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২২, ০৩:০৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ভেগুরের সংঘর্ষে নিহত-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ভেগুরের (স্কেবেটর) সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০ জন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।

নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনা জেলায়। অপর নিহতের পরিচয় পাওয়া যাযনি।

পরিদর্শক আবু নাঈম মোঃ তোফাজ্জেল হক জানান, বাগেরহাটের কাটাখালী থেকে ছেগে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা ভেগুর (স্কেবেটর) সাথে সংঘর্ষ ঘটে।

এতে বাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে বাসের চালক বাচ্চু মোল্লা ও অজ্ঞাত অপর এক একজন নিহত হন ও আহত হন ১০জন। এর মধ্যে মারত্মক অবস্থায় ৬ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটানার পর প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থকে। #